Sunday, June 15, 2014

RISHI026@GMAIL.COM

আয়নার মাঝে
............... ঋষি

অনেকদিন হলো তোমায় দেখি নি
আয়নার সামনে দাঁড়িয়ে যাকে দেখি
সে আমি নয়,অন্য কেউ।
আসলে আমি তোমাকে খুঁজছি
পথেঘাটে ,দিনে রাতে কত মানুষ ,কত শব্দ।
আর জীবন,,,,,,,, খুঁজছি নিজেকে
তোমার মাঝে।

মাঝে মাঝে মনে হয় আমি ভীষণ জংলি
যখন জঙ্গলের নরখাদকরা শান্ত হয়ে যায় হৃদয়ে।
তখন আমি শরীর খুঁজি বৃষ্টি দিনে
একটা উত্তপ্ত আশ্রয় বুকের ভিতরে তোমার গন্ধ।
নিজেকে হারিয়ে ফেলি আয়নার সামনে
বড় নগ্ন  ,,,,,, আমি
তোমার কাছে।

রাতের হাসানুহাসা ফুটে উঠছে তোমার শরীরে
চাকা চাকা দাগ তোমার যন্ত্রণার।
সময়ের দিকে তাকিয়ে একটু পিছিয়ে শুরু করি
সেই রাতটা রজনীগন্ধার গন্ধ তোমার মুখ।
হয় না আসলে হয় না ,,বদলায় সময়
আয়নার মুখ ,,,,,আমাকে খুঁজে পাওয়া যায় না
তোমার মাঝে।

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...