Friday, June 6, 2014

rishi026@gmail.com

অবেলায়
......... ঋষি

শরীরের পর্বতে আমি সন্ন্যাসী তোমার সান্নিধ্যে
কবি তো সন্ন্যাসী হয়।
না লোভ ,না চিত্ত ,না আহার ,না বাহার
শুধু মাঝে মাঝে ধ্যান ভেঙ্গে পরে চিত্তের।
উড়ন্ত পাখির মতো হৃদয়
বাতাসে ,বাতাসে ,বাতাসে।

নারী তোমাকে ছুঁয়ে দেখতে চাই
নারী তোমার ছবি আঁকতে চাই।
নারী তোমাকে লিখে দিতে চাই
এ স্পর্শে কাম নেই শুধু দৃশ্য।
এ স্পর্শের কোনো নাম নেই শুধু ঠিকানা
এ স্পর্শে একচিলতে রোদ স্পর্শ।

উড়ন্ত অন্ধকারের একচিলতে কাব্যরা
পাতায় পাতায়।
শরীরের ভাঁজে ভাঁজে অশরীরী আমি
ভয় লাগে ,ভয় লাগে।
সন্নাসীদের তো ভয় থাকে না
সবটাই ভুল হয়ে যায়।

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...