Wednesday, June 18, 2014

rishi026@gmail.com


মৃত প্রেম
......... ঋষি

সত্যি দহনের মুহর্তে
আর কিছু না  একটু জ্বালানি দিও।
আমি যে পুড়তে  চাই
আমার কলমের নিবে রক্তের দাগ।
জীবনের সাদা পাতায়
আমি লিখতে চাই।

আর কিছু না সময় হাসুক
একটু চোখ খুলে সূর্যের আলো।
আরো জোরে পৃথিবীর আবর্তন
ঝড় উঠুক ,,পাথর ভাঙ্গুক হৃদয়।
রক্তপাত,,,,, বলতে চাই
ভালোবাসি তোমায়।

এক আকাশ মেঘ ওপারে রৌদ্র
ক্লান্ত পায়ে হেঁটে চলা।
কাটছে সময় ,কাটছে বেলা
একলা এই বিকেলবেলা।
শুধু মূর্ছনা ,,, তুমি শুনছো
আমি ও যে বাঁচতে চাই।

সত্যি দহনের মুহুর্তে
আর কিছু না একটু স্পর্শ দিও।
আমি যে পুড়তে চাই
আমার কলমের নিবে বিষাক্ত রক্ত।
তোমার মৃত প্রেমে আমি পাগল
ভালোবাসি তোমায়। 

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...