Tuesday, July 29, 2014

RISHI026@GMAIL.COM

আবার একটা বৃষ্টি দিন
.......... ঋষি

তোর ময়ুর পেখমের শাড়িটা
আমার খুব গভীরে আমাকে নাড়িয়ে যায়।
তুই হাঁটতে থাকিস
আমার হৃদয় নাচে তোর আঁচলের দোলায়।
তোর দুই ভ্রুর মাঝে কালোটিপ
আমি একটা লক্ষ্য দেখতে পাই।
তোকে পাওয়ার।

এমন করে দিন কেটে যায়
আমার দুরত্বটা কমতে থাকে তোর গন্ধে।
শুধু পৃথিবীর প্রদক্ষিণের গতি কমে যায়
সময় সময়।
সূর্য এসে স্বপ্নে দেখা দেয়
আর আমি  এগিয়ে যায় তোর দিকে।
পৃথিবী প্রদক্ষিন করতে ভুলে যায়।

প্রদক্ষিন করে তোকে ঘিরে
তোর স্বপ্নে নতুন মেঘ আমার আকাশে।
বৃষ্টি নাম খুব জোরে
তুই ভিজে যাস ময়ুর পেখম শাড়ি।
আর আমি তন্ময় হয়ে দেখি তোর চোখ
তোর ঠোঁট ,তোর বুক ,তোর মাটিতে।
আবার একটা বৃষ্টি দিন।



No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...