Saturday, July 12, 2014

rishi026@gmail.com

প্রতিধ্বনি
............ ঋষি

নিজেকে খাঁচায় রাখা ,বন্দী থাকা
তোর ইচ্ছে।
আর আমার ইচ্ছে একটা আকাশ
তোর সাথে।

নিজেকে লুকিয়ে রাখা হাসতে থাকা
তোর ইচ্ছে।
আর আমার ইচ্ছে শুধু শান্তি
তোর সাথে।

নিজেকে ব্যস্ত রাখা আর স্বপ্ন দেখা
তোর ইচ্ছে।
আর আমার ইচ্ছে লিখে রাখা
তোর সাথে।

কয়েকগুচ্ছ মৃত মুখে বেঁচে থাকা
তোর ইচ্ছে।
আর আমার ইচ্ছে বাঁচতে চাওয়া
তোর সাথে।

কেঁচোর মতো নিজেকে খোঁড়া
তোর ইচ্ছে।
আমার ইচ্ছে রক্তক্ষরণ হৃদয়মাঝে
তোর সাথে।

নিজেকে শৃঙ্খলে রাখা না শৃঙ্খলিত
তোর ইচ্ছে।
আমার ইচ্ছে বেঁচে থাকা
তোর সাথে।

নিজেকে আয়নায় দেখা আমার মুখ
তোর ইচ্ছে।
আমার ইচ্ছে ভালোবেসে মুখ দেখা
তোর সাথে। 

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...