Tuesday, July 15, 2014

rishi026@gmail.com

যাকে দেখলেই
............... ঋষি

যে চোখটা দেখলেই
আমার হৃদয়ের তারে আমজাদ আলী।
তাকে আমি বলিনি কোনদিন ভালোবাসি
আসলে এই শব্দটা আমি বলতে পারি না।
কারণ এটা একটা স্পর্শ ,,ভালো থাকা
কিন্তু আসলে ভালোবেসে ভালো থাকা যায় না।

যে স্পর্শটুকু পেলে
মনে হয় সময় যাতে শেষ না হয়।
সেটুকু আমি চাই নি তারকাছে
আসলে স্পর্শটা যে খুব গভীর সময়ের ক্যালান্ডারে।
আমার ভয় করে যদি হারিয়ে যায়
কিংবা যদি লুকিয়ে পরে সম্পর্কের ওপারে।

যে জীবনটা পেলে
আমার মেঘ সরে গিয়ে রৌদ্র আসে।
সেই জীবন আমি চাইনি আমি তার কাছে
আসলে সবাই তো আর মেঘলা নয় আমার মতো।
কারণ অকারণে নিজেকে ভেজায় ভালোবেসে
কারণ কষ্ট দিয়ে তো ভালোবাসা যায় না।

যে মুখটা দেখলেই
আমার হৃদয়ের ঘরে বিসমিল্লা।
তাকে আমি বলিনি কোনদিন ভালোবাসি
আসলে ভালোবাসলে বলতে লাগে না।
কান পাতলেই ফিসফিস কানে কানে
কারণ ভালোবাসা স্পর্শে থেকে যায়।




No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...