Saturday, July 19, 2014

RISHI026@GMAIL.COM

এখন সাড়ে চারটে বাজে
................... ঋষি

আর একমিনিট বাকি আছে সাড়ে চারটে বাজতে
আসলে চারটে ত্রিশটা একটা সংখ্যা আমার কাছে।
একটা দূরত্ব তোর আর আমার মাঝের
হয়তোবা একটা সাঁকো ,
কিন্তু আমার তো মন মানে না কিছুতেই
এই দুরত্বটা খোলা হাওয়া
কারণ অকারণে আমাকে পুড়িয়ে যায় আনমনে।

আসলে আমি জানি না আমি
তোর কাছে কি চাই।
তোর  হৃদপিন্ডটা না তোর শরীরটা
কিছুতেই ঠিক শান্তি পাই না।
বুকের মাঝখানে একটা জ্বালা ভাব প্রতিমুহুর্তে
তোর ঠোঁট ছুঁয়ে আমার ঠোঁট
খুব কাছে তোকে পেতে চাই।

এখন ঠিক সাড়ে চারটে বাজে
ঘড়ির প্রতিটা স্পন্দন হৃদয়ের গায়ে।
তুই আসছিস আমার কাছে
আমার হৃদয়ের চোরা গলি বেয়ে পদশব্দ।
পায়ে পায়ে এগিয়ে আসা আরেকটা দিন
তোর সাথে দেখা হওয়ার আরেকটা স্মৃতি
আমার কবিতায় ,তোর প্রতীক্ষায়। 

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...