Thursday, July 17, 2014

rishi026@gmail.com

কয়েক ভরি
.................... ঋষি

হাতে চুরি পরেছি
বুকের থেকে খুলে রেখেছি সোনার নথটাকে।
এই মাত্র কয়েকভরী চুরি হয়ে গেল
শুধু শরীরের গুলো রয়ে গেল।

বিষাক্ত বেশ্যার মত ফুটপাথে দাঁড়িয়ে
আমি একভরী সোনা কিনবো।
বাঁচবো,মরবো আবার বাঁচবো
কেউ বলে নি এমন।
ইশ্বর সোজা আসে মন্দির, গির্জায় অহংকৃত
ইশ্বরের পথে আমি শুয়ে আছি  .
কিন্তু কি জানি আমি হারিয়ে ফেলেছি
চুরি গেছে  সিন্দুকের চাবি।

হাতের চুরি ,মুখে হাসি
সাজানো শরীরে অনেক দামী স্পর্শ।
নৃত্য করি এসো ইশ্বর হাত ধরে
বাঁধানো দান্তে মৃত্যুর সর্প কয়েক ভরি। 

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...