Wednesday, July 16, 2014

RISHI026@GMAIL.COM

তোকেই চাই
.............. ঋষি

সহযাত্রী হতে পারি তো
অনির্দিষ্ট সময়ের তারিখে।
যতটুকু পথ একলা যাবি আনমনে
সেটুকু আমি যেতে পারি তো।

আমার ক্যানভাসে সোনালী আগুন
সবুজের ঢেউ দুকুল ছাপানো নদীর স্রোত।
তোকে আমি ভাসিয়ে নিতে পারি
তোকে আমি জড়িয়ে থাকতে পারি।
প্লিস একবার বল
তোকে আমি ভালোবাসতে পারি তো।

আবার না হয় সুনামি নামুক এ বুকে
কয়েকশো অগ্ন্যুপাতের আগুন আমার শিরায় শিরায়।
আমি নিজেকে পোড়াতে পারি দৈনন্দিন
কিন্তু তোকে পোড়াতে  পারি না।
প্লিস একবার বল
তোকে আমি ভালোবাসতে পারি তো।

সহযাত্রী যদি না হতে পারি
তারিখের ক্যালেন্ডারে উনুনের ছাই।
আর কি বলবো তোকে আমি
ভালোবেসে শুধু তোকেই চাই।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...