Wednesday, July 30, 2014

RISHI026@GMAIL.COM

ওরা কারা
.............. ঋষি

যারা অন্ধকারে মিশে যায় শরীরে সাথে
বদলে দুচার কড়ি খিদে গায়ে মেখে।

যারা জীবনটাকে যন্ত্রনায় মুড়ে হাসতে পারে
শরীরের দামে শুধু নিজেকে পোড়াতে পারে ।

যারা রোজ রাত্রে বিক্রি করে ভালোবাসা
যাদের বাঁচতে চাওয়া শুধু সর্বনাসা।

যারা মেশিনের মতো ভালোবাসার পণ্য
আর যারা জীবন যুদ্ধে সাধারণের ঘৃণ্য।


রাত্রির  শয়নে নগরীর প্রতি মোড়ে
যার পরিচয় শুধু জন্ম মৃত্যু ঘোরে।

যাদের ঘরে জ্বলতে থাকে শুধু প্রয়োজন
তারাই তো মাংস আর রাত্রের ভোজন।

যাদের ঠিকানা শুধু পচা শরীরের গলি
 স্বপ্নের বাসরে ওরা চম্পাকলি।

যাদের চাহিদা মানে রোজ মরতে থাকা
শরীর এক রেখে নাম বদলাতে থাকা।

যাদের বাঁচা  মানে সমাজের পাঁক
পুরুষে বীর্যের শরীরের  সাজ।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...