Friday, July 11, 2014

rishi026@gmail.com

চুপ
............ ঋষি

হাজির করা অপেক্ষার সাথে
ক্লোস সার্কিটে রাখা  দুটো চোখ।
ইশ্বর আসেন নি
শুয়ে আছে তোমার সাথে।

রোজ রাত্রে আকাশের ছিনিমিনি
হাজার শরীরে জড়িয়ে শারীরিক  পাগলামি।
বিশ্রী কটু বন্ধ ঘরের গন্ধগুলো
ইশ্বর দেখেন নি মৈথুনরত।
অজস্র চোখের আলোয় চিত্কার
ব্লু প্রিন্ট ,এক্স রে,সোজা চিরে ঢুকে যায়
বা দিকে বুকপকেটের নিচে গভীরে।

আরেকটু মৌনতার মজলিসে
শুয়ে আছে শরীরগুলো চুপ।
একদম চুপ ,,,, ইশ্বর
সবাই ঘুমোচ্ছে এখন। 

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...