Friday, July 11, 2014

rishi026@gmail.com

সেই লোকটা
............... ঋষি

যে লোকটা কখনো কোনদিন
পাই না আদর ,স্পর্শ,
সময়ের কারবারে।
সে সকালে সোজা চলে যায়
কোনো পতিতাগারে।

রাম ,রহিম ,আর ধর্ম ,কর্ম
ব্যবসা ,প্রতিবাদ ,মিটিং ,মিছিল,
বাড়ানো হাত ,জমানো পাপ।
সেই লোকটা সোজা হেঁটে যায়
নেশা করে আর সিটি বাজায়।

অন্ধকারে নিজেকে খোঁজে
ক্যানভাসে আঁকে জিরো ফিগার ,
অল্প ,সল্প ,গল্প নিয়ে
স্বপ্ন দেখে সাজে রকস্টার।
কিংবা কোথাও বাজায় গিটার।

অমর থেকে মৃত্যুবানী
আজকে ভালো কালকে রানী।
কার রাজ্যে সাজানো শহর
সে যে রাজা ,নকল বহর।
আমরা তাকে চিনি জানি।

যে লোকটা কখনো কোনদিন
পাই না মায়া ,স্পর্শ
সময়ের দরবারে।
সে রাত্রে স্বপ্ন ভেজায়
লুকিয়ে অন্ধকারে।


No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...