Friday, January 1, 2016

অনুভব (৫৮)

অনুভব (৫৮)
.........................ঋষি
================================================
অনেকটা অন্য মনস্কতা সময়ের ঘামে
অনেক কিছু না বলা থাক।
সবটা আমি বলতে পারবো  না শ্বাশত
কিন্তু কোথাই আঁচড় দিলে বুঝতে গেলে ভাঙ্গতে হবে।
সময়ের মুখোশ
তাই বহু কিছু না বলা থাক।

শ্বাশত তুমি তো সেই
যে নারীকে দেবীর আসন দাও , এরপর সুযোগ বুঝে তার গর্ভপাত করাও।
অত ঘাবড়ে যেও না সময়ে
একি তোমার কপালে ঘাম, কথা জড়িয়ে যাচ্ছে কেন ?
এভাবে অপরাধ কাঁধে নিও না ।
মানুষ হওয়ার এতো তাড়া কীসের ?
ভয় পেলে ?
ইন্দ্রিয় সুখ এখনও অনেক বাকি।
মনে করো একটু সেই প্রথম যেদিন তুমি আর তোমার গার্লফ্রেন্ড নদীর নৌকায়
উফ্ফ্স খবর কি করে পেলাম
শ্বাশত তোমার খবর আজকাল নষ্টর প্রতি পাড়ায়।

এতটা অন্যমনস্ক হও না তুমি
বরং আমার হাত ধর চল শহর ঘুরি আজ রাতে।
তারপর চল গঙ্গার বিসর্জনের ঘটে
সেখানে তুলে রাখবো।
তোমার ডুবে যাওয়া ছবি মনুষ্যত্বের
মনে রেখো আমিও ডুবে মরবো সেখানে। 

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...