Wednesday, January 20, 2016

সত্যি না বলা

সত্যি না বলা
............. ঋষি
===========================================
ভাষা বীজ অন্তরতায় এক বুক আগুন
অনেক কিছু বলে উঠতে পারি নি তোকে চলন্তিকা।
আমি দেশের কথা বলি
না সত্যি বলি নি।
আমাদের সম্পর্কের কথা কিছুতেই না
আমি সত্যি বলতে পারি নি।

যেখান থেকে সকালের প্রথম আজানের সূর্যোদয় হয়
ঠিক তখুনি একটা ভালো লাগা ছুঁয়ে যায়।
কি বলবো একে ,
কি ধর্ম আমার তখন
কেন ভালো লাগে।
শেষ অবধি চলন্তিকা তোর  ঠোঁটে ঠোঁট রাখি
বলি তুই আমার দেশ
তুই হাসিস বলিস আমাকে যে তুই মা করে দিলি।
আমি চলন্তিকা এই দেশ ,এই মাটি ,এই মানুষ ,এই জীবন
সবই আমার
যেমন তুই।

ভাষা বীজ অন্তরতায় এক বুক আগুন
কখন কোথাও  চামড়ার বিভাজনে মানুষ যোনিজ  হয়ে যায়।
কিংবা হয়ে যায় দেশের মতন অন্তরায়
তখনি তো প্রয়োজন ভিসা ,পরিচয় পত্র।
চলন্তিকা তুই বল আমি মানুষ
এটা কি আমার পরিচয় নয়।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...