Thursday, November 12, 2015

শেষ দাগ

শেষ দাগ
................ ঋষি
===========================================
হার কে মেনেছে
আমি তো  জিতে গেছি বহুদিন হলো।
পলাশ ফুল আমি বুঝি না ,বুঝি না কষ্টের অর্থ আজকাল
আমি যে মরে গেছি বহুদিন হলো।

আজ আবার খুঁড়তে লেগেছিস
সোনালী মোড়কে,নতুন নামে,নতুন একটা সম্পর্ক।
বেশ লাগে মুখোশ পড়তে তাই না মন
একটু হিসেবী হয়ে রবি ঠাকুর আউরাতে।
আমি আছি যেমন তুই চাস
হয়তো বব ডিলন শুনবি তুই।
বলবি
সোনালী পালক আরো আলোক উজ্বল হোক
শতাব্দীর শেষ আলোকে।

হার মানিস নি
শুধু নিজেকে হারিয়েছি তোর মতন ইচ্ছা মৃত্যু।
মৃত্যুর একটা দাগ থাকে
শেষ দাগ বেঁচে থাকার।

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...