Sunday, November 8, 2015

অন্য আমি

অন্য আমি
.............. ঋষি
===========================================
তোর ভেজা ঠোঁটে না বলা
তোর বুকের দরবারে সারেঙ্গীর বিষন্নতা।
সহ্য হচ্ছে না বল
শহর ছেড়ে অন্য শহর আরো দূরে।
এমন করে পালানো কি যাই বল
শেষ কথা।

মেঘের দেশে আজও দেখি তোর খোলা বুকে দাউ দাউ আগুন
শব্দের নিরিখে আজও শুনি তোর বিষন্ন না বলা।
তোর নাভির ভিতর বুনো নৌকো
তোর সাগরের মতন চোখের কথা।
আমি বুঝে ফেলেছি
কি বলবি।
চল পালাই চল আবার আরেকবার অন্যকোথাও
তোর সাথে একসাথে
বিষন্ন ব্যাকুলতা।

তোর তৃষ্ণার শহরে আমি ভাবনার মেঘ
আকন্ঠ প্লাবনে স্রোতে সেই সময়ের অন্য গাঁথা।
আজ না হয় তারিখ বদলায়
বদলায় সময়।
কিছু বদল কখনো হয় না
যেমন তুই আর আমি। 

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...