Wednesday, November 18, 2015

আয়নার সাথে

আয়নার সাথে
.............. ঋষি
==========================================
একলা তো কথা বলা যায় না
সমস্ত সত্বার অধীনে মানুষ আয়না না।
যে বলে যাবে না বলা
যখন তখন অস্তিত্ব ছুঁয়ে দেখিয়ে দেবে নিজের মুখ।
সময়ের চোখ আঙ্গুল রেখে বলবে
তুমি একা না আমি আছি তোমার সত্বায়।

কিছু কথা তুমি বলো ,কিছু কথা আমি বলি
পুরনো কার্নিসে ভেঙ্গে পরা মুখগুলো ,পায়রার খোপগুলো।
জমতে থাকা ধুলোবালি
সব ঝেড়ে ফেলো।
চুপ কেন ,কিছু তো বলো
আমি শুনতে চাই আকাশ থেকে মেঘ হারবার যন্ত্রণা।
সূর্যের তাপে পুড়তে থাকা ট্যান পোরসান
সব জানতে চাই।
একলা তো জীবন পাওয়া যায় না
একলা তো সময় কাটানো যায় না।
এসো একটু কথা বলি
জীবনের মুখোমুখি আয়নায়।

একলা বলা যায় না
তবে শোনা যায় যন্ত্রণার টুকরো টুকরো দিনলিপি।
সময় চলে যায় ,জীবন কেটে যায়
শুধু পাওয়া যায় মুহুর্তদের আয়না।
নিজের কাছে নিজের মতন অনন্য জীবনের রূপ
একলা তো কথা বলা যায় না। 

No comments:

Post a Comment

ব্যক্তিগত

ক্রমশঃ পিছিয়ে যাচ্ছে টুকরো টুকরো বাঁক বাঁক পেরিয়ে ইদানীং  দেখার কিছু পরিবর্তন হয়েছে ডাইমেনশনে ভেঙে যাচ্ছে সময় রাত হলেই ইদানীং দরজায় ডোরবেল ব...