Monday, May 19, 2014

rishi026@gmail.com

আমার ক্যানভাস
................ ঋষি

আমার ক্যানভাসে খোলা আকাশ
আর সমুদ্রের জল বড় শান্ত
শান্ত তোমার চোখের মতো আমার সৃষ্টি।

আজকাল আর ঝড় ওঠে না যখনতখন
শুধু তুমি স্পর্শ করলেই জ্বর আসে।
সে এক কেমন আনচান ভাব
মনে হয় তোমায় আমি নিজের মতো আঁকি
আর আমার কপালে তুমি ঠেকাও ঠোঁট।

আজকাল সুনামির আড়ি করেছে আমার সাথে
শুধু তোমার থেকে দুরত্ব বাড়লেই সুনামি আসে।
হৃদয়ের ছাদ ভেঙ্গে নেমে আসে মাটিতে
মনে হয় সব ভেঙ্গে তছনছ করি
ধ্বংস করি পৃথিবীর  প্রেম শব্দটাকে।

শুধু ক্যানভাসে যখনি তুলি ধরি
চেষ্টা করি আকাশ ,বাতাস আর প্রকৃতির ছবি আঁকি।
কিন্তু হয় না ,কিছুতেই হয়ে ওঠে না
আনমনে ,আরো গভীরে তোমায় এঁকে ফেলি
আমার আর কিছু আঁকা হয় না।

আমার ক্যানভাসে এখন শুধু তুমি
ভীষণ শান্ত গভীর নদীর হৃদয়ে  তুমি
আর একমনে তোমায় আঁকি আমি।



No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...