Sunday, May 25, 2014

RISHI026@GMAIL.COM

আকাশ  জুড়ে অন্ধকার
...... ঋষি


নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে
আকাশের মেঘ দেখি,
বৃষ্টি নামলো বলে ,,,আকাশ  জুড়ে অন্ধকার।
বাদিকে টেবিল ,,তারপর খাট ,,,তারপর তুমি
ঝোলানো ছবির ভিতরে
বারান্দায় দাঁড়িয়ে আকাশের মেঘ দেখি।
বৃষ্টি নামলো বলে ,,,আকাশ  জুড়ে অন্ধকার।



খোলা মাঠের সবুজে দাঁড়িয়ে
আকাশের মেঘ দেখি ,
বৃষ্টি নামলো বলে ,,,আকাশ  জুড়ে অন্ধকার।
ডানদিকে আলমারি ,,,তারপর খাট,,,তারপর তুমি
অহংকৃত সভ্যতার
উন্নত বুকে হাত রেখে বলি
বৃষ্টি নামলো বলে ,,,আকাশ  জুড়ে অন্ধকার।



সমুদ্রের উত্তাল পৃথিবীতে দাঁড়িয়ে
আকাশের মেঘ দেখি।
বৃষ্টি নামলো বলে ,,,আকাশ  জুড়ে অন্ধকার
হৃদয়ে তুমি ,,তারপর খাট ,,,তারপর তুমি।
চোখের আড়ালে
দূরত্বের দেওয়ালে আটকানো নিঃশ্বাসে
বৃষ্টি নামলো বলে ,,,আকাশ  জুড়ে অন্ধকার। 

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...