Saturday, December 19, 2015

সময়ের সফরে

সময়ের সফরে
................... ঋষি
========================================
প্রথম থেকে শেষ অবধি মোট ১৭ মিনিট
বাসের শেষ সিটে আমার চেনা এক প্রিয় মুখ।
আমি তাকাচ্ছি ,সেও
কোনো এক ফেলে আসা সকালের শেষ চিঠি।
প্রিয়তম আজি শেষ ,এই মুহুর্তে
কাল থেকে বদলানো রাস্তায় তোমার সফর।

জীবন থেকে দিনগুলো চলে যায়
ঠিক যেমন ছেঁড়া টুকরো টুকরো কাগজ পরে থাকে রাস্তায়।
ইউসলেস কিছুটা সময় ,কিছুটা কালোপিচে গ্রিন স্যিগনাল
অসংখ্য সাজানো ফ্রেমে এলোমেলো মুখ।
বাসটা ব্রেক মারলো তোমার পাশের সিটখানা খালি
খালি অনেকটা মুহুর্তের ভিতর।
বসবো তোমার পাশে ,কিছু বলবে তুমি ,কিছু আমি
কিন্তু কি বলবো।
কি বলা যায়
প্রশ্ন করতে পারি কেমন আছ,কিংবা তুমি।
উত্তর তো জানি
আমরা দুজনেই বেশ আছি সময়ের সফরে।

একটা ফুটপাথে গোৎ মেরে বাসটা দাঁড়ালো
তুমি ছিটকে এলে গায়ে ,বললে প্লিস আমার শাড়িটা।
আমি সরে এলাম ,তুমি নেমে গেলে
তুমি নেমে গেলে  ঠিক ১৭ মিনিট পর আমি একা।
আবার সেদিনকার মতন
আমার জীবন সফরে অজস্র প্রিয় মুখ। 

No comments:

Post a Comment

শুভেচ্ছাবার্তা

বছরের প্রথম দিনে তোমার স্বপ্নে  তোমার ঘুমের ভিতর এই প্রথম  আমি ছিলাম না  ছিল এক সোনালী পরিকল্পনার সংসার ,ছিল ঠাকুরঘর , ছিল তোমার আঙিনায় ভরা ...