Tuesday, December 29, 2015

অনুভব (৩১)

অনুভব (৩১)
.................. ঋষি
============================================
আমাকে ঘুমোতে দেও যন্ত্রণা
ঘুম ভেঙ্গে আমি পেতে চাই আঁতুরঘরের গন্ধ।
মায়ের গন্ধ ,আমার দেশের গন্ধ
মুঠো ভরা আবিরের রং সারা আকাশ জুড়ে সময়ের সুদিনের।
বন্দুকের থেকে পুতুলের বিয়ে ঢের  ভালো
আমার বেঁচে থাকার প্রতি অনুভবে।

আমাকে একটা ঘুম দেও যন্ত্রণা
কোনো স্লিপিং পিল ছাড়া ,নীলচে কৃত্রিম নাইটল্যাম্প ছাড়া।
সময়ের ঘ্রাণে সময়ের সাথে
সবুজ রঙে আমার মুড়ে দেও পৃথিবীর পথে।
আমি হামাগুড়ি দিয়ে দেখতে চাই একটা স্বপ্নের জগত
যেখানে  জীবনে হাসছে সদ্য ফোঁটা সূর্যমুখী।
সারা শরীরে আমি সূর্যের আলো মেখে
উঠে বসতে চাই ঘুম থেকে
সমস্ত আরোগ্য পৃথিবীর সাথে
পৃথিবীর পথে।

আমাকে ঘুমোতে দেও যন্ত্রণা
ঘুম ভেঙ্গে আমি পেতে চাই নিজেকে নগ্ন করে।
আমার কোনো লজ্জা নেই আমার দেশের মতন
ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখতে সবুজের।
বারুদের গন্ধ থেকে ভিজে মাটির গন্ধ ঢের ভালো
আমি সেই কাদা মাখতে চাই।
  

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...