Tuesday, December 8, 2015

সাহসী পদক্ষেপ

সাহসী পদক্ষেপ
.................. ঋষি
=============================================
ভাবছি চলে আসবো
সময়ের ম্যাগাজিনে ছাপা হবে দুর্গন্ধ।
কয়েকশো ভোল্টেজের পৃথিবীতে জ্বলে উঠবে কৃত্রিম আলো
তারপর আবার পথ হাঁটা অন্ধকার।
সবটাই আমার
সাজানো দোকানপাট ,হৃদয় আর কাহিনী।

ভাবছি চলে আসবো
খালি পায়ে পথ হাঁটবো বলে পৃথিবীর পথে।
কোনো সখ্যতার প্রয়োজন নেই
প্রয়োজেন নেই কোনো কৃত্রিম জ্বলতে থাকা থমাস এডিসনের।
এক চিলতে আকাশ দেখতে
আমার প্রয়োজন নেই কারোর নির্দিষ্ট সময়সীমার।
একটু বৃষ্টিতে ভিজতে
আমার প্রয়োজন নেই কোনো ভয় বা কাশি ,হাঁচির।
আমার একটু প্রয়োজন
একলা থাকার
সবার থেকে হয়তোবা নিজের থেকে।

ভাবছি চলে আসবো
একচুয়াল ভাবছি সরে আসবো সময়ের থেকে।
একটা প্রশ্ন থেকেই যায় কতটা সম্ভব
নিজের থেকে পালিয়ে বাঁচা।
আর কতটা সম্ভব
সময়ের চোখে চোখ রেখে দেখা সাহসী পদক্ষেপ।   

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...