Thursday, December 3, 2015

পিকাসোর ছবি

পিকাসোর ছবি
................ ঋষি
===================================================
পিকাসো যেমন ছবি আঁকতে গিয়ে বলতেন
গোটা মানুষটা আমার ছবির মধ্যে থাকে,
তেমন করে ভাবলে  সমস্ত  জ্যামিতির গ্রাফগুলো  পরিষ্কার।
এই যে পথ চলতি বাড়ি ফেরার সময় প্রায়শই বৌদি কেমন আছেন বলে
কুমোর  বাড়িতে ঢুকে  পড়ি  ,
এটা একটা লোভ ৩৬-২৪-৩৬ এর।

বিষয়টা ক্লিয়ার করি
কুমোর বাড়ির মেজ  মেয়ে  মানে কার্যত যে ৩৬-২৪-৩৬
সেটা কি কোনো জ্যামিতিক গ্রাফ নয়।
কুমোর বাড়ির মেজ মেয়ের বাড়তে থাকা বুকের উপর
যে তালিবান হামলা হয় না সেটা কি করে বলি।
হিসেবের যোগফল
কুমোর মশাই যে ভাবে মাটির মূর্তি  গড়েন
আর মেজমেয়ে দৈনন্দিন বাড়ির চাকরের মাপ নেয়।
তা থেকে স্পষ্ট এটা হলো  সেক্স আর হিসেবের মাত্রা
একদম কমপ্লিট পিকাসো
সব চরিত্র কাল্পনিক নয়।

উঠব উঠবনা করেও হাঁটা লাগাই
আড় চোখে সিঁড়ির পাশে তাকিয়ে মিষ্টি হাসি।
বৌদির মেজ মেয়ে বলে তোমায় মিষ্টি লাগছে দেখতে
কান গরম ,জিলিপির প্যাচ মাথার ভিতর।
সম্ভাবনা – পসিবিলিটি – সৃষ্টি – ক্রিয়েশন
সব মিলিয়ে পিকাসোর ছবি।

No comments:

Post a Comment

দুর্গোৎসব ২০২৬

সময় এসে পড়েছে  নিরুত্তর যন্ত্রণার দাগগুলো ক্লোরোফিল শুন্য ফ্ল্যাশব্যাক । সময়ের শুকনো ঝরাপাতায় অসংখ্য বাতানুবাদ  সময়ের ঝলমলে তেল রঙ, মায...