Saturday, December 5, 2015

ইচ্ছে করে

ইচ্ছে করে
.................. ঋষি
=============================================
একটুও প্রেম দেব না
একটুও ছুঁয়ে যাব না আমার শহর।
নিশিকালো পেট্রলে ভেজানো কুয়াসার সাথে
মাংসের গন্ধ।
প্রেম শুধু ছুঁয়ে ছুঁয়ে যাব
ইট,কাঠ ,পাথরের রক্তে আরো সময়োচিত ব্যবহারে।

কফিন ঢাকা বোবা আকাশ
শীতের দুপুর মেঘলা করে।
ইচ্ছে করে ছুঁয়ে আসি
সময় তোর  প্রেমের ঘরে।
উড়তে থাকে ইচ্ছেগুলো
আকাশ জোড়া বিশাল ডানা।
আমার শহর ইচ্ছা মানে
ভালোবাসি বলতে মানা।

সত্যি কি তাই সময় আমার
অফিসপাড়ায় কাঁচের ঘরে।
নদীর পারে বাড়তে থাকা
তুমুল এই কোলাহলে।
নিদ্রাদেবী আমায় ছুঁয়ে
স্বপ্ন দিয়ে আদর করে।
তুই যে আসিস আমার কাছে
ইচ্ছা তুই মনের ঘরে।

একটুও প্রেম দেব না ,কিছুতেই না
একটুও ছুঁয়ে যাব না ,মোটেও না।
হবে না, শীতের এই বাজতে থাকা মুঠোফোনে
ওপারেতে  ইচ্ছে আমার সিম্ফনি সব।
ইচ্ছে করে 
মাংস নয় জড়িয়ে ধরে আলতো চুমু আদর করে।

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...