Thursday, December 3, 2015

তোকে মনে করতে নেই

তোকে মনে করতে নেই
................... ঋষি
===============================================
প্রশ্ন করলি  তুই 
যদি আমার অন্য কারো সাথে বিয়ে হয়ে যায় ,কি করবি  .
আমি হাসলাম ,স্ট্রেটকাট  বললাম ভুলে যাবো।
তোর ছলো ছলো চোখ
আমার বুকে মাথা
দেখ চলন্তিকা আমি ভুলে গেছি সব।

বন্ধুর বাড়ি ,আত্মীয়র বাড়ি ,নেশার ঘোর
তোকে দেখেছিলাম স্বামীর হাত ধরে রিক্সায় চড়তে।
আমার পকেট ফাঁটা ,একলা থাকার শোক
বন্ধুদের বলেছিলাম ভালোবাসা  বলে কিছু হয় না ,
সত্যি হয় না চলন্তিকা।
আজ দেখ আমার মোটা ভুড়ি ,কোলেস্টরল হাই, চোখে চশমা
মনের ভিতর অনবরত খিদে।
আমার সংসার ,স্ত্রী ,সন্তান সাজানো সমগ্র
তোকে মনে করতে নেই।
মনেও পরিস না তুই ,তোকে মনে করতে নেই
তবু দেখা হয়ে গেল সেদিন মাঝরাস্তায়।
আমাকে প্রশ্ন করলি কেমন আছিস
কিন্তু আমার জানতে ইচ্ছে করলো প্রথম চুমুর কথা।

প্রশ্ন করলি তারপর আর কিছু নেই
আমি বললাম আছে তো আমাদের মনের ভিতর।
সকলে ঘুমিয়ে পরেছে ,সারা পৃথিবী ঘুমে
আমার চোখে ঘুম নেই তোর মতন।
তুই মুচকি হাসলি একটু ,আমি পাশ ফিরে শুলাম
আমার তখন  তোকে মনে করতে নেই চলন্তিকা

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...