Thursday, December 3, 2015

একটা বোধ কাজ করে

একটা বোধ কাজ করে
................ ঋষি
==================================================

প্রথম কবে অপমানিত হয়েছি মনে পরে না
তবে অপমান বোধটা একটা ধারালো ছুড়ি  বেশ বুঝতে পারি।
যৌবনে সুন্দরী প্রেমিকা ল্যাং মেরে চলে গেলো
কোনো এক বর্ষায় এক দামী চাকা জল ছিটিয়ে চলে গেছিল।
টিভি স্ক্রিনে সুন্দরী তনয়া পাছা নাড়ায় ,,আমার মাথায় দবদব
অপমান বৈকি ,,একটা বোধ কাজ করে।

অপমানের মানচিত্র খুলে বসলে
বুঝতে পারি না কোন প্রাকৃতিক বিপর্যয় আমার বোধে অপমান।
অজস্র সঙ্গমের ফাঁকে যখনি দৈনন্দিন নিজের ম্যানি ব্যাগ দেখি
তার ফাঁকে লুকিয়ে রাখা আগামীকে দেখি।
বড় অপমানিত বোধ করি নিজেকে
ছোটো বেলায় শেখা সত্যির পথে হাঁটতে হাঁটতে ,
অবাক লাগে,
সত্যি কোন শহরে ,কোন দেশে ,কোন রাষ্ট্রে হাঁটছি আমি।
যেখানে পাঁচ হাজারের বেশি শিশু না খেতে পেয়ে মারা যায় প্রতিদিন  
যে দেশে প্রায় একলাখ নারী পণের  কারণে প্রতিবছর শ্মশানের চিতায় জ্বলে।
যে দেশে সাইত্রিশ শতাংশ মানুষ অশিক্ষার কবলে 
সেই  দেশের  নাগরিক আমি।
বড় অপমানিত  লাগে নিজেকে
লাগে অসহায় ,নিলজ্জ  এক বোধ কাজ করে।

প্রথম কবে অপমানিত হয়েছি মনে নেই
তবে বেশ বুঝতে পারি আমি অপমানিত হয় প্রতিদিন।
ফুটপাথে পথ চলতে ,দোকানে ,বাজারে ,নিজের কাজের ঠিকানায়
নিজের অধিকার ,নিজের দেশে ,প্রতিমূহুর্ত ,প্রতিক্ষণ  আমি অপমানিত।
একটা বোধ কাজ করে
সাথে একটা আগুনে ছুড়ি ফ্যালা ফ্যালা করে ,,,আমিও মানুষ।

No comments:

Post a Comment

খাঁচা

 লাস্ট কল এই হল ... পাশে এসে যে বসল ও মানে আমার চেনা অচেনা মানুষটা  উড়োজাহাজ ছাড়বার আগের মুহূর্তে যেমন কোলাহল , সাত ,আট বছর হবে  কার গলায় যে...