Thursday, April 28, 2016
বুক ফাটা রৌদ্র
বুক ফাটা রৌদ্র
.................. ঋষি
====================================
ছুটছি সকাল থেকে দুপুর রাত্রি
প্রশ্ন করো না কোথাই
চলেছি চলন্তিকা।
মেঘ হয় শহরে ,জমে থাকা ধোঁয়াসারা চুপি চুপি বলে
আরো কালি চাই।
ইঞ্চিতে ইঞ্চিতে গতি কমা শহরের
নিশ্বাসে
বাসের জানলায় বসে আমি তোমাকে
দেখতে পাই।
আমার কবিতারা আজকাল বড় ছেলেমানুষে
দেওয়ালে দেওয়ালে লালনীল ফেস্টুনগুলো আকাশ ধরতে চায়।
সময়ের ঘুড়ি
ছেলেটার দোষ এতটুকু সে তখন বোঝে নি চলন্তিকা।
ফেস্টুনটা কোনো পার্টি ক্যাডারের
বিজ্ঞাপন
ছেলেটা ঠিক আমার মত আকাশ ধরতে
চাইলো।
বদলে নেমে এলো মানুষের কাপুরুষতা
আমি হেরে গেলাম চলন্তিকা ,
আর তোমাকেও জেতাতে পারলাম কই।
ছুটছি সকাল থেকে দুপুর রাত্রি
প্রশ্ন করো না কেন এই দুঃস্বপ্ন থেকে জেগে ওঠা।
মেঘ হয় শহরের বুকে ,,অথচ বৃষ্টি নেই
সবটাই আতঙ্ক ,,তৃষ্ণা বুক ফাটা রৌদ্র।
নেভা আলোতে রাস্তার কৃত্রিম
লাইট পোস্টের আলো
অন্ধকার ,,কোথাই তুমি চলন্তিকা ?
Subscribe to:
Post Comments (Atom)
শুঁয়োপোকা
রিংটোনে যা বাজে তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...
-
মুখাগ্নির মন্ত্র ... ঋষি . এক শতাব্দী নিজস্ব অন্ধকারে লুকিয়ে থেকেছি এক শতাব্দী লাট খেয়ে পরে থাকা মৃতদেহ কুড়িয়েছি কুড়িয়েছি ভনভন পচে যাও...
-
আমার মুক্তি ............. ঋষি সচকিত ভঙ্গিমায় তোমার আঁচলে আমার বিশ্বাস বাস করে। কোনো উড়ন্ত বিহঙ্গের মতো তোমার দৃপ্ত দৃষ্টিতে আমার মুক...
-
বৌদি তোমার জন্য .... ঋষি ==================================================== তোমাকে চিনি আমি বৌদি ঠিক আমার বাড়ির উল্টোদিকে ছাদে তুমি স...
No comments:
Post a Comment