Saturday, June 25, 2016

দৃশ্য বদল

দৃশ্য বদল
............. ঋষি
==================================================

অনেক রাতের পর কোনো একদিন
সূর্য ডোবা দেশের পরে অন্য সকাল।
তুই ঘুম ভাঙাবি আমাকে
চেনা অঙ্গীকার।
আর সময় সে যে আমার  তোর আমার মতো বেসামাল মুহূর্ত
না থামা কোনো উপন্যাস। .

কোথাও কোনো পায়রা ওড়া বিকেলে
ছাদের দরজায় তুই ,হেলান দিয়ে দাঁড়িয়ে নিজের কবিতায়।
আর আমি লিখছি তোকে
পায়রার খোপে ,খোলা আকাশে ,অঝোর ধারায় বকরবকর
না শেষ হওয়া কবিতা।
কিংবা যদি কোনো চাঁদনী রাত ,ভেজা আকাশের চাঁদ
তোর মাথা আমার হাঁটুতে ,নিরুদ্দেশে আকাশ
আর চুপচাপ মুহূর্ত
যা আবার একটা কবিতা লিখলাম

অনেক রাত তখন ,চমকে ওঠা ঘুম
বারান্দার  রেলিং বেয়ে কোনো দৃশ্যের মতো তুই মনোরম।
কিন্তু একলা
ঠিক আমার মতো বালিশের শিওরে মাথার ভিতর প্রলোভন।
সত্যি যদি এমন হয়
দৃশ্য বদল কবিতার মতো আমার জীবন। 

No comments:

Post a Comment

শুঁয়োপোকা

 রিংটোনে যা বাজে  তা আসলে মাথার ভিতর শুঁয়োপোকার লিখে চলা কবিতা  শুনলাম, বেশ কিছু জোঁক নাকি আবেদন জানিয়েছে প্রজাপতি হতে চেয়ে ওদের আবেদনপত্রগু...